ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টঙ্গীতে দুই ভাইকে কুপিয়েছে জখম করেছে সন্ত্রাসীরা


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়েছে একদল সন্ত্রাসী।এসময় দুর্বৃত্তরা হোটেলে ব্যাপক ভাঙচুর চালায়।  গত রাতে মরকুন টিএনটি বাজার কুস্তরী হোটেলে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) শহিদুল ইসলাম শান্ত (২৪)।প্রত্যক্ষদর্শী স্থানীয়সূত্রে জানা যায়, ৪৪ নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানাধীন কস্তুরী হোটেলের কর্মী শহিদুল তারেকের সাথে রাতে কতিপয় দুষ্কৃতকারীর কথাকাটাকাটি হয়।


একপর্যায়ে তারা ফোন করে আরও ১০-১৫ জনকে ডেকে এনে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায়। তারা হোটেলে ভাঙচুরের পাশাপাশি হোটেল মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর