ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:২৪ পিএম

 সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা  

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ের উত্তরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ী মোড় এলাকায় রেললাইনে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে জামালপুর রেলওয়ে পুলিশ কে অবগত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে জামালপুর পুলিশ ফাড়িতে নিয়ে যায়।

তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেল লাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কেটে নিহত হয়েছেন বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। সংবাদ পেয়ে ঘটনাস্থলের আসি ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। পিবিআই এর মাধ্যমে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর