ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৪:৪৫ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া নলসন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, শনিবার ভোর রাত ৩ টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুভাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সুভাস মিয়া ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন। এছাড়া গ্রেফতার কালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর