ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২

নাটোরে সিংড়ায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৬:৩৮ পিএম

নাটোর প্রতিনিধি

 

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার(২৪মে) দুপুরে আদালতে পাঠায় পুলিশ। শরিফুল ইসলাম উপজেলার সরাবাড়ি গ্রামের মো. আরমান আলীর ছেলে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পদের বিষয়টা নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম শফিক।

 

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়।

 

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩রা সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর