ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নাটোরের মাটি চাঁপা পড়ে এক শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাটি চাঁপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন (১২) নামে অপর এক শিশু। নিহত শিশু মোস্তাকিম আহমেদ উপজেলার খাকসা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। সোমবার(২৬) দুপুরে বাগডোব গড়িলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তার মেরামতের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে লেকের গর্তে বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু খেলা করছিল। বৃষ্টিতে সেখানকার মাটি নরম হয়ে পাড় ভেঙে দুই শিশুর ওপর চাপা পড়ে।

এ সময় শিশু সাকিবের সারা শরীর মাটির নিচে চাঁপা পড়লেও তারা মাথা বের হয় থাকে এবং মোস্তাকিম মাটির নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে এবং তার কথায় মাটি সড়িয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর