ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৮:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব কুয়েত। দুই দেশ যৌথভাবে ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। বার্তাসংস্থাটি সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে বলেছে, ২০২০ সালে সৌদি কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেলো।

নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরের উত্তর ওয়াফরা ওয়ারা-বুরগান তেলক্ষেত্রে। সৌদি কুয়েত বিশ্বব্যাপী তেল রপ্তানির নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত। নতুন তেলক্ষেত্র পাওয়ার মাধ্যমে নির্ভরতা বাড়বে বলে জানিয়েছে তারা। নতুন তেলক্ষেত্রটি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি কুয়েত বলেছে এটি তাদের জ্বালানি নিরাপত্তা উৎপাদনের সক্ষমতা বাড়াবে। সূত্র: গালফ নিউজ


 


এ সম্পর্কিত আরো খবর