ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‘ভয়ে’ ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি-কাতার-আমিরাত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৮:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ আজ বৃহস্পতিবার (২৯ মে) জানিয়েছে, এই সফরের তিনটি দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা।

তিনটি সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানিয়েছে, এই তিন দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোত কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি, আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন দখলদার ইসরায়েল ইরানে হামলার সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন। তিনি জানান, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে।

দখলদার ইসরায়েল আপাতত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না। সূত্র: ওয়াল্লা নিউজ

আকাশজমিন/আরজে 


এ সম্পর্কিত আরো খবর