ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহে পাঁচ দফা দাবি


  • আপলোড সময় : শুক্রবার ৩০ মে, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি : 

রাজশাহীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার রাজশহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক সপ্তাহ ‘উপলক্ষে’ মানববন্ধনের আয়োজন করে। এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অর্šÍবর্তী সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই।

এ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে গুম হওয়া পিতার সন্তান রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘চলতে ফিরতে একাকিত্ব সময়ে আমার বাবা এসে বলে, আমাকে এখনো বের করলি না তো তোরা, আমাকে বের কর। আমি বাবার সাথে হাত ধরে স্কুলে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। বাবাকে ৮ বছর থেকে দেখিনি, আমি বাবার বুকে মাথা গুজে কান্না করতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না এবং স্বপ্নেও বার-বার আসে এবং ডাকে যে, আমাকে খুঁজে নিয়ে আসবি না। আমি এ ধরনের স্বপ্ন গুলোই দেখি। 

মানববন্ধনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র প্রতিনিধি মঈন উদ্দিন অন্তর্বর্তী সরকারের কছে শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়াসহ ৫ দফা দাবি তুলে ধরেন। 

দাবিগুলো হলো, গুমের শিকার যে সব ব্যক্তি ফেরত আসেননি, তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগণকে জানানো; গুমের শিকার যেসব ব্যক্তি এখনও ফিরে আসেননি, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে; গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে।

ভারতে আরো গুমের শিকার ব্যক্তি রয়েছেন কি-না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন করে তা জানানো; যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে; গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।  প্রতিকূল আবহাওয়ায় রাজশাহী মহানগরীর প্রায় অর্ধশতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মানববন্ধনে অংশ নেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর