ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

‘শিবির মারা জায়েজ’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়া ছাত্রদলকর্মীর বিরুদ্ধে জিডি


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে’- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে এমন পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীতে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।  ছাত্রশিবিরের পক্ষ থেকে শুক্রবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় এই জিডি করা হয় বলে জানা গেছে। জিডিতে আহনাফ তাহমিদ অর্জন (২৩) নামের ছাত্রদল কর্র্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অর্জন রাজশাহী নগরের ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।


রাজশাহী নগর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের করা এই জিডিতে বলা হয়, আহনাফ তাহমিদ অর্জন ফেসবুকে লেখেন ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে’। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না, সেটা নিয়ে ডিবেট হওয়া উচিত।’ এ পোস্টকে হুমকিমূলক উল্লেখ করে ছাত্রশিবির নেতারা উদ্বেগ প্রকাশ করেন।


রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ছেলেটিকে আমি খুব একটা চিনি না। শুধু জানি সে ছাত্রদলের কর্মী। ফেসবুকে পোস্ট দেওয়ায় মহানগর ছাত্রদল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, জিডি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর