ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা


  • আপলোড সময় : রবিবার ০১ জুন, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

 আমিষেই শক্তি, আমিষেই মুক্তি- দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথেএমন নানা স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাণীসম্পদ কর্মকর্তা ছাড়াও প্রান্তিক পর্যায়ের খামারিরা উপস্থিত ছিলেন।

  জুন(রোববার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি ্যালি বের হয়। ্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন।

 জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শহীদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্ত শুভাশীষ কর্মকার, ভূয়াপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ, ডেইরী খামার এসোসিয়োশন এর সভাপতি আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মো. আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং খামারিরা। সভায় দুধের গুণাগুণ উৎপাদন খরচ বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছড়া শিশু একাডেমিতে চিত্রাঅস্কন প্রতিযোগিতা দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুধ খাওয়ানো হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর