ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টায়ার পাল্টানোর সময় ২ জনকে পিষে দিলো পিকআপ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোরে চাকা ফেটে বিকল হওয়া পিকআপে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকআপের ধাক্কায় এক চালক ও এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহবুর রহমান। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা ও পিকআপ চালক রনি (৩৫) একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুল মজিদ চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আম কিনে পিকআপে পাবনার বেড়ায় যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরে চকবৈদ্যনাথ এলাকায় পিকআপের  টায়ার ফেটে যায়। চালক রনি ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ পিকআপটির পেছনে বেঁধে রাখা অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এ সময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, দুজনের মরদেহ নাটোর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, প্রাথমিকভাবে নিহত দুজনের বাড়ি পাবনার বেড়ায় বলে নিশ্চিত হওয়া গেছে। অজ্ঞাত পিকআপটির সন্ধ্যানসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর