ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গফরগাঁওয়ে ৩ শতাধিক কৃষক পেলেন দক্ষ সেচ ব্যবস্থাপনা প্রশিক্ষণ


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৫:৪১ পিএম

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ কৃষক পেলেন দক্ষ সেচ ব্যবস্থাপনা এর উপর পানি ব্যবহারকারী গ্রুপের প্রশিক্ষণ। সেচ বিভাগ ময়মনসিংহের আয়োজনে গতকাল বিএডিসি গফরগাঁও ইউনিট অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আব্দুল্লাহ আল-মামুন।

তিনি কৃষকদের মাঝে পানির অপচয় রোধ ও দক্ষ সেচ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। পরে কৃষকদের মাঝে সরঞ্জাম বিতরণ করা হয়। বিএডিসি গফরগাঁও ইউনিটের উপসহকারী প্রকৌশলী কাউসার আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভমি) আমির সালমান রনি, বিএডিসি ময়মনসিংহ সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী, ময়মনসিংহ রিজনের বিএডিসি নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর