ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর

নকলার তিন নেতা স্থান পেলেন জেলা বিএনপির আহবায়ক কমিটিতে


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৫১ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত অনুমোদিত ওই কমিটিতে নকলা উপজেলার তিন নেতাকে স্থান দেওয়া হয়েছে।

৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে নকলা উপজেলার নেতারা হলেন, প্রকৌশলী ফাহিম চৌধুরী, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।

সংসদীয় ১৪৫ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীকে যুগ্ম আহবায়ক পদে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু এবং শেরপুর জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ও নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এ দুইজনকে সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সম্প্রতি গঠিত এ কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, ৮ জন যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। সদস্যরা হলেন, মাহমুদুল হক রুবেল, হযরত আলী, সাইদুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মো. হাতেম আলী, অধ্যাপক নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, মো. মহসিন কবির মুরাদ, মেজর (অব:) মাহমুদুল হাসান, এস.এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মো. রমজান আলী, মো. আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, মো. মাহবুবুর রশিদ, মো. রেজাউল করিম রুমি।


এ সম্পর্কিত আরো খবর