ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বাগমারায় শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ১০:০৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

শিয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রাজশাহীর বাগমারায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আবদুল মমিন (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ আবদুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে নিজে নিজে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাগমারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী জানান, এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। প্রতিদিনই শিয়ালের আক্রমণে খামারে মুরগি মারা যাচ্ছিল। এ কারণে খামার রক্ষায় রাত ১২টার পর থেকে তিনি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখতেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ হয় নি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর