আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানে
দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চালানো ইসরাইলের
আকস্মিক ‘বর্বর আক্রমণের’ তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার ইরানের
ভূখণ্ডে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায় দেশটি। এই হামলা আন্তর্জাতিক
আইন লঙ্ঘন এবং ইরানের পারমাণবিক
সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ
খোলা থাকার পরও এমন হামলাকে
বিপজ্জনক পরিস্থিতি বলে অভিহিত করেছে
দেশটি।
তিনি জোর দিয়ে বলেন, শক্তি প্রয়োগ স্থায়ী শান্তি আনতে পারে না। একই সঙ্গে ওয়াং ই উভয় পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। সেই সঙ্গে জানান, ‘কূটনীতির পথ এখনো শেষ হয়নি। একই সঙ্গে চীন মধ্যপ্রাচ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য বেইজিংয়ের প্রতিশ্রুতির উপর জোর দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলার সময় ওয়াং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর ইসরাইলের লঙ্ঘনের নিন্দা করে।’
তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরাইলি হামলার নিন্দা জানান। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’ উল্লেখ্য, বেইজিং পূর্বে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আকাশজমিন/আরআর