ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট’র কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রবিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের গত ২০২৩ সালের ২০ অক্টোবর ৭ম পরিষদের প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আলোচ্য সূচি-৮ এ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট এর আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ে ৩০টি ওয়ার্ডে জরিপ কাজ সম্পন্ন  হয়।


এরপর গত বছরের (২০২৪) ২৮ নভেম্বর তারিখের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও একই বছরের ১ ডিসেম্বর তারিখের ৩য় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ভাড়ার ভিত্তিতে বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৩ মে ২০২৫ হতে হোল্ডিং মালিকগণকে পৌরকর অবহিতকরণ পত্র প্রেরণ করা হয়। 


তবে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার গণমাধ্যমে রাসিকের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর