ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কটিয়াদীতে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:২২ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভাট্রা গাববাড়ি মোড়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার(১৬ই জুন) বিকাল ৩টার দিকে উপজেলার ভাট্রা গাববাড়ি মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 


মানববন্ধনে বক্তারা জসিম মেম্বার,হাবিব মিয়া,মজিবুর মিয়া,লিটন মিয়াসহ ৯জনের বিরুদ্ধে একই গ্রামের শিল্পী আক্তারের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং সরকারের বিচার বিভাগের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে মুক্তি চান।

 

এসময় মানববন্ধনে আসামীদের স্বজনসহ করগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর