ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইসরায়েল ছাড়তে বলল চীনা দূতাবাস


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ১১:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশে উটচ্যাটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরো বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।

এদিকে, হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি। সূত্র : বিবিসি

আকাশজমিন/আরআর

 


 


এ সম্পর্কিত আরো খবর