ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

যুদ্ধে প্রবেশ করলে আমেরিকার ক্ষতি হবে: ইরানের সর্বোচ্চ নেতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ বুধবার দখলদার ইসরাইলের হামলার বিষয়ে বার্তা দিয়েছেন। এই বার্তাটি ইরানের রেডিও-টেলিভিশনসহ সব গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে।


সেখানে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন। হাস্যকর ভাষা ব্যবহার করে আমারকে আত্মসমর্পণ করতে বলছেন।তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যারা তাদের হুমকিতে ভীত নয়। ইরানি জাতি হুমকিদাতাদের হুমকিতে ভীত নয়।

 

সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়।ইরানি জাতি কীসের কাছে আত্মসমর্পণ করবে? আমরা কোনোভাবেই কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না। এটাই ইরানি জাতির যুক্তি, এটাই ইরানি জাতির চেতনা। আমেরিকা এই বিষয়ে [যুদ্ধ] প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে।  আমেরিকা এ ক্ষেত্রে যা ভোগ করবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি। আমেরিকা এই (যুদ্ধের) ময়দানে সামরিকভাবে প্রবেশ করলে নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি হবে।


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর