ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

নড়াইলে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফিয়া (৯) এবং মীম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে দুর্ঘটনা ঘটে।

 

বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (মেম্বার) রানি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া ও একই গ্রামের আল-আমীনের মেয়ে মীম। তারা দুজনেই স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া ও মীম নামে ওই দুই মাদরাসা শিক্ষার্থী শিশুর মা গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় তারা বাড়িতে না জানিয়ে দু'জনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।

বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে বিলের মধ্যে নতুন করে খনন করা একটি পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে তাদের দু'জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু'টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর