ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৯:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত ৪০টি ড্রোন। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।

 

শুক্রবার এক বিবৃতিতে আইএএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশ অর্থাৎ ৪৭০টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি।

অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।

 

এদিকে শুক্রবার রাতে ইরানে অভিযান চালিয়েছে আইএফও। সেই অভিযানে নিহত হয়েছেন ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)-এর ড্রোন ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি। সূত্র : আলজাজিরা

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর