ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় সড়কে ৫ জন নিহতের ঘটনায়; অভিযুক্ত চালক আটক


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:০৬ পিএম

ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক কে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।  আটককৃত হলেন ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার পুত্র রবিউল মিয়া (২৫)। রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান।

 পুলিশ সূত্রে জানাযায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত বাস মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ঐ অজ্ঞাত বাস কে শনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্স এর মাধ্যমে মোড়ল পরিবহনের ঐ বাস চালক মো. রবিউল মিয়া (২৫) কে শনাক্ত করতে সক্ষম হয়। এবং তার নানা বাড়ি ঝালুকাঠি জেলার নলছিটি থেকে গতকাল রাত অনুমান ১১ টার সময় আটক করে।

উল্লেখ্য এই মর্মান্তিকসড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ নিহত হন। এই বিষয়ের ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, গত ৪ জনু ঢাকা বরিশাল মহাসড়কের বাবনাতলা নামক স্থানে মোড়ল এক্সপ্রেস এর সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এই ঘটনায় ১ জন অভিযুক্ত আসামী রবিউল ইসলাম কে সোর্স, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঝালুককঠির নলছিটি তার নানা বাড়ি থেকে আটক করতে সক্ষম হই। আজ ফরিদপুরের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর