ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পরেশ চন্দ্র শীল (৭৫) ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার  দুপুরে  লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে পরেশ শীলের মালিকানাধীন একটি সেলুনে ঘটে এ ঘটনা। অভিযোগ রয়েছে, ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন পরেশ শীল।

 

স্থানীয় আরও একজন কিশোর এক মাস আগে একই ধরনের মন্তব্য শুনেছেন বলেও অভিযোগ করেছেন। এসব অভিযোগ জানাজানি হলে শুক্রবার দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে দুজনকে ধরে ফেলে।

 

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবা-ছেলেকে থানায় নিয়ে যায়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর