ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সাতক্ষীরায় তিন জনের করোনা সনাক্ত


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

সাতক্ষীরা  প্রতিনিধি:

সাতক্ষীরার আরো দুই জনের করোনা সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। শনিবার ও রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কফ পরীক্ষা করে তাদেরকে সনাক্ত করা হয়। তবে তারা কেউ সাতক্ষীরার কোন হাসপাতালে ভর্তি হননি।

 

করোনা আক্রান্তরা হলেন,সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেন এর ছেলে রামপ্রসাদ সেন(৭৫) ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন (৩৩)।

 

তালা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন সেন জানান, তার ছোট ভাই সমীর সেন কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে পেশাগত কারণে বসবাস করেন। সেখানে সে ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাজ করে। কয়েকদিন আগে বাবা রামপ্রসাদ সেন  সমীরের বাসায় বেড়াতে যায়। সেখানে তিনি শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার লক্ষন  দেখা দিলে ওই হাসপাতালের ম্যাশিন চুরি হয়ে যাওয়ায় শনিবার তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কফ এর নমুনা দিয়ে বাবাকে আবারো অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় আনা হয়েছে। তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে হাসাতালে এলে তার কফ পরীক্ষা করে করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি হন নি।

 

সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ১৮ জুন সাতক্ষীরা শহরেরর রাজারবাগানের আজিজুর রহমানের ছেলে মাহাফুজুর রহমান (৬১) করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তালার রামপ্রসাদ সেন ও রবিবার ডিসি অফিসের সিএ সাদ্দাম হোসেনের করোনা পজেটিভ হলেও  তার ভর্তি না হয়ে নিজ নিজ দায়িত্বে আইসোলশনে আছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর