ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সরিষাবাড়ীতে বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হলো না উজ্জলের


চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উজ্জল (২০) নামে এক যুবকের মৃত্যু

  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৪২ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উজ্জল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের জাফরশাহী (ভাটারা) রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

 

পরিবার সুত্রে জানা যায়, নিহত উজ্জ্বল কিছুদিন আগে সৌদি আরবে কাজের জন্য ভিসার আবেদন করেছিলেন। সোমবার সকালে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকায় যায়। পরে বিকেলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দিগামী আন্তনগর যমুনা এক্সপ্রেসে ট্রেনে করে সরিষাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে জাফরশাহী  (ভাটারা) রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছলে উজ্জ্বল চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করে। এ সময় ভারসাম্য হারিয়ে সে ট্রেনের নিচে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত উজ্জ্বল ছিল একজন মেধাবী ছাত্র ও ভদ্র স্বভাবের ছেলে। তার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই আশিশ চন্দ্র দে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর