ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রামেক হাসপাতালে দুদকের অভিযান, স্টোররুমের রেকর্ডপত্র যাচাই


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৬:২২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের একটি টিম হাসপাতালের স্টোর রুমের রেজিস্ট্রারসহ বিভিন্ন নথি পর্যালোচনা করেন এবং কিছু কাগজপত্র সংগ্রহ করে।

অভিযান শেষে দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, অভিযোগটি ছিল ওষুধ সংক্রান্ত। আমরা স্টোর রুমের রেকর্ডপত্র যাচাই করেছি এবং এ বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেব। 

তবে অভিযানের সময় দুটি বড় অনিয়ম তারা প্রত্যক্ষ করেছে বলে জানান। তিনি বলেন, হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিজেদের কাজ না করে টাকার জন্য ট্রলি ঠেলছেন। এ নিয়ে হাসপাতালজুড়ে তাদের ব্যাপক দৌরাত্ম্য নজরে এসেছে। এ ছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়েও রোগীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। প্রাথমিকভাবে এই দুটি বিষয়ে আমরা প্রতিবেদন দাখিল করব, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, দুদকের অভিযানের বিষয়টি আমরা অবগত। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে বলে দেওয়া হয়েছে। তবে ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ভৌতিক অভিযোগ মাঝেমধ্যেই আসে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর