ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পদ্মায় হঠাৎ তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৮:২৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী ও মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা ও যমুনায় হঠাৎ তীব্র স্রোত ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, পদ্মা ও যমুনায় তীব্র স্রোত থাকায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিকাল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নদী কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন জানান, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ছোট-বড় ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর