ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় মেঘনায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ


টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে সিয়াম মিয়া (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন।

 

নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখাননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

 

সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানায়, ১১ বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে। এসময় কয়েকজন ফেরিঘাটের জেটি থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানার পরও বন্ধুদের দেখাদেখি সিয়ামও ঝাঁপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায় সে। এরপর থেকে নিখোঁজ রয়েছে সিয়াম।

 

খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি, ফলে উদ্ধার অভিযানে বিলম্ব হচ্ছে বলে জানান রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন।

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর