ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়দীতে জমে উঠেছে বনিক সমিতির নির্বাচন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ ) প্রতিনিধি

বিগত সরকারের সময় কটিয়াদী বাজার বণিক  সমিতি নির্বাচন জোরপূর্বক ভাবে  মনোনীত ব্যক্তিদেরকে সিলেকশন  করতেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ দিন পর কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা, আগামী দিনে বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা।

 

আগামী শনিবার (২৮ জুন) অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কটিয়াদী বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় দুই হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

 

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা।

 

প্রার্থী  হিসেবে যারা রয়েছেন -

সভাপতি পদে শফিকুল ইসলাম (তালা চাবি), ইলিয়াস আলী (আনারস)  মুস্তাকুর রহমান গোলাপ (হরিণ) , সহ-সভাপতি আজিজুল হক শাজাহান (মোমবাতি), হাবিবুর রহমান (কবুতর), নুরুজ্জামান (হাতি), সাধারণ সম্পাদক -জিল্লুর রহমান (মোটরসাইকেল) জহিরুল হক উজ্জল (দেওয়াল ঘড়ি), মাহবুবুর রহমান  সোহেল (দোয়াত কলম), মোশারফ হোসেন মাসুদ (হাস), সহ -সাধারণ  সম্পাদক - হারুনুর রশিদ (আম), জাহাঙ্গীর আলম জনি (মাছ), সাংগঠনিক সম্পাদক - হাজী রহমতউল্লাহ (মোবাইল ফোন), বাদল প্রধান (ফুটবল), বুরহান উদ্দিন  (কলসি), শাহজাহান  কবির (মোরগ),দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ (টেবিল ফ্যান), জিল্লুর রহমান (কম্পিউটার),  কোষাধাক্ষ-জহির মিয়া (চেয়ার), সুজন সাহা বংশি ( চায়ের কাপ).ক্রীড়া ও  সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন (হারমোনিয়াম),  জজ মিয়া (মাইক), আবুল কাশেম(রেডিও)।

সদস্য পদে যারা  আছেন - আফজাল হোসাইন  (কলস), আশরাফ উদ্দিন (প্রজাপতি), আলমগীর (চশমা), মোতাহের হোসেন (বালতি), সোহেল খান (ডাব).জোবের আলম শরীফ (ঘোড়া) প্রমোখ।

 

 নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল

খায়ের  বলেন, ২৮ জুন শনিবার  কটিয়াদী সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ১ হাজার ৬১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর