ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পদ্মার এক কাতলের দাম ৩৯ হাজার টাকা


দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল আকৃতির কাতল মাছ

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি।

দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক বিশাল আকৃতির কাতল মাছ। মাছটির ওজন ২১ কেজি ৬০০ গ্রাম, মাছটি বিক্রি হয়েছে ৩৮ হাজার ৮৮০ টাকায়।

 বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা নদীর অদূরে জাল ফেলে এই বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পরে জেলে রবিন হলদারের জালে। পরে বিশালাকার মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন‍্য তোলা হলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা মাছটি ১৮'শত টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৮ শত ৮০ টাকা দিয়ে ক্রয় করেন। সেসময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।


এব্যাপারে মৎস্য ব‍্যাবসায়ী চান্দু মোল্লা বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার বড় কাতল মাছের চাহিদা রয়েছে অনেক। এধরণের পদ্মার মিঠা পানির মাছ খেতে খুবই সুস্বাদু হয়। মাছটি বিক্রির জন‍্য মুঠোফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।  প্রতি কেজিতে কিছু টাকা লাভ হলেই মাছটি বিক্রি করে দেব।

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর