ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার


সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৪৮ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার। বিষয়‌টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে রিমা খাতুন (৩২) নামের আরেক গৃহবধুর আত্মহত্যা করে।

বৃহস্পতিবার বিকালে পুলিশ পৃথক ঘটনাস্থল থেকে মরদেহ দু‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তি‌নি ঋণ গোস্ত ও শারীরিক অসুস্থ ছি‌লেন। পরবর্তী‌তে রাগ ও অভিমান ক‌রে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন। অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী (৩২) সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ বাধে। সকালে তার স্বামী বাজারে গেলে তার উপর অভিমান করে রিমা খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

এ দু‌টি বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর