ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা


কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট কালীগঞ্জে এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  তুষার কান্তি রায় সভাপতিত্ব করেন।

সচতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে- আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ - পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে ‘পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস’ বা পি এফ এস ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচারে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো:শফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল

ড়:সাইখুল আরেফিন  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক লালমনিরহাট, জনাব অশোক কুমার রায়, সিনিয়র মনিটরিং অফিসার( পার্টনার)রংপুর অঞ্চলের জাকিয়া সুলতানা উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ লালমনিরহাট এ সভায় প্রান্তিক কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য কৃষকদের উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।

 

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর