ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৭:০০ পিএম

নড়াইল প্রতিনিধি

মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই  আমাদের  লক্ষ্য এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে  নানা আয়োজনের মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস-২০২৫ উপলক্ষ্যে কর্মসুচি পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে  বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ  উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি  র্যালী জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।  বিশেষ অতিথি  পুলিশ সুপার কাজী এহসানুল কবির, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য  নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শিরীণ আক্তার।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর