ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর

নাটোরে নিখোঁজের ৬ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ


  • আপলোড সময় : শুক্রবার ২৭ জুন, ২০২৫ সময় : ৮:৫৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার একটি মসলার মিলের পাশে ভুট্টা  জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবির বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিরশিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আবির। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে রক্তমাখা সাইকেল দেখতে পান স্থানীয় লোকজন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ভুট্টাখেতে পাওয়া যায় শিশুটির মরদেহ।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি।” শিশুটির বাবা মিলন হোসেন বলেন, “আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর