লালমনিরহাট প্রতিনিধি / : 148
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলে থাকা সহযোগী দু’জন আহত হন। শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গোলাম জাকারিয়া প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।
আহতরা
হলেন - হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ
(২০) এবং পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু
(৩০)
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক মহেন্দ্রনগর
এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিনজন আরোহীর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গোলাম জাকারিয়া প্লাবন নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা
অপর দু’জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লালমনিরহাট
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল চন্দ্র বলেন, মোটরসাইকেলের একজন আরোহী
ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর দু’জন আহত হয়েছেন তাদেরকে রংপুর মেডিকেলে
পাঠানো হয়েছে
আকাশজমিন/আরআর