ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কলকাতায় কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ২:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

কলকাতায় একটি আইন কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই ওই কলেজের সঙ্গে সম্পৃক্ত। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে তার (ভুক্তভোগী ছাত্রী) মেডিকেল পরীক্ষা করানো হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযোগে ভুক্তভোগী জানিয়েছেন, ২৫ জুন তিনি কলেজে গিয়েছিলেন ফরম পূরণ করতে। কাজ শেষ হওয়ার পরে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন। বিকেলের দিকে সকলে ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করলে তিনিও বেরিয়ে যেতে চেষ্টা করেন। তবে, তাকে তখন আরও কিছুক্ষণ থেকে যেতে বলেন ছাত্র ইউনিয়নের এক নেতা।

কিছুক্ষণ পরে তাকে ‘প্রেমের প্রস্তাব দেন ঘটনার প্রধান অভিযুক্ত, যাকে ওই ভুক্তভোগী ওই কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অন্যতম প্রধান নেতা বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন যে, তার নিজের প্রেমিক আছে, তাই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ঘটনার দিন সন্ধ্যা নাগাদ ছাত্র ইউনিয়নের কার্যালয় থেকে অন্যান্যরা বেরিয়ে যান, তবে তাকে আটকিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন। সেখানেই দরজা বন্ধ করে প্রথমে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করা হয় এবং পরে কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, কলেজের নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি তিনি।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর