ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

বড়াইগ্রামে শিশু আবীর হত্যার রহস্য উন্মোচন


নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর

  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিবরন তুলে ধরা হয়।

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবীর বাড়ি থেকে বাইসাইকেল ও মোবাইল ফোন দিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে তাদের বাড়ি থেকে সামান্য দূরে নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে আবীরের রক্তমাখা সাইকেলসহ মরদেহের সন্ধান মেলে।

তিনি আরও জানান, পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় আবীরের প্রতিবেশী এক ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করে। শিশুটি জানায়, মোবাইল ফোনে টিকটক করা নিয়ে তার সাথে আবীরের দ্বন্দ্ব হলে প্রথমে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে সে ইট দিয়ে আবীরের মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই আবীরের মৃত্যু হয়।

আটককৃত শিশুটিকে আদালতে হাজির করা হবে। বয়সে শিশু হওয়ায় তার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানায় পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর