গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
"সুস্থ্য
দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন"- "একটি ফুটবল, একটি পৃথিবী, স্লোগানে
রাজবাড়ীর গোয়ালন্দে প্রদর্শনী এক জাকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকা
২৯ ফুটবল একাডেমী বনাম বাফুফে এএফসি ওয়ান স্টার প্রাপ্ত গোয়ালন্দ ফুটবল একাডেমী, রাজবাড়ী
একে অপরের মোকাবেলা করে।
খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম। নির্ধারিত সময়ের খেলায় গোল শূণ্য সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে একের পর এক সুটে সমতা থাকায় শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পাই বাফুফে এএফসি ওয়ান স্টার প্রাপ্ত গোয়ালন্দ ফুটবল একাডেমী, রাজবাড়ী।
শুক্রবার
(২৭ জুন) বিকেল ৫ টায় বাফুফে এএফসি ওয়ান স্টার প্রাপ্ত গোয়ালন্দ ফুটবল একাডেমী'র আয়োজনে
উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
মাঠে এ প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনী ফুটবল খেলার সার্বিক দায়িত্বে
ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল
একাডেমী চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
এসময়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ২৯ ফুটবল একাডেমী'র সহ-সভাপতি মো. জাবেদ মিয়া,
ঢাকা রহমতগঞ্জ ক্লাবের ইভেন্ট ম্যানেজার মো. রিপন, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি
হেলাল মাহমুদ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হান, দৈনিক
যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, দৈনিক বাংলা পত্রিকার জেলা
প্রতিনিধি মো. মইনুল হক মৃধা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক
হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম মুক্তার, যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, আলতাব মাহমুদ,
গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা কে এম সোহেল মাহমুদ, সোহানুর রহমান সোহান, সহ-সভাপতি
হুমায়ন আহমেদ, আবু ওসমান প্রমুখ।
গোয়ালন্দ
ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব
করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ। প্রীতি ফুটবল ম্যাচ গোয়ালন্দ
ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ
বলেন, ভাতৃত্বের বন্ধন অটুট করতেই অনুর্ধ্ব-১৭ বছর বয়সী শিশুদের নিয়ে এই প্রদর্শনী
ফুটবল খেলার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, আপনারা অবগত আছেন আর মাসখানেক পরেই বাংলাদেশ
ফুটবল ফেডারেশন কর্তৃক পাইনিয়র ফুটবল লীগ শুরু হবে। সেই খেলার খেলোয়াড় বাছাই কার্যক্রমের আওতায় খেলাটি আয়োজিত হয়। আশাকরি ঢাকা হতে যেসকল
কর্মকর্তা এসেছেন তারা অবশ্যই তৃণমূল পর্যায় থেকে পাইনিয়র ফুটবল লীগে খেলোয়াড় নিবেন।
আকাশজমিন/আরআর