ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সখীপুরে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপন তিন বোন। বিষয়টি সবার নজর কেড়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা অংশ নিয়েছেন উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে। সকালে সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেন।

এই তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।

একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসার জন্ম দিয়েছে।

জানা যায়, তিন বোনই জন্ম গ্রহণ করেছেন সৌদি আরবে। যেখানে তাদের বাবা শফিকুল ইসলাম দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়েছেন। বাবা-পরিবারসহ তিন বোনের জন্ম হয় সৌদি আরবে। বিগত ২০১০ সালে সৌদি আরবের মক্কা শহর থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল ইসলাম। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে ভর্তি করানো হয় স্কুলে। সেই থেকে একসঙ্গেই পড়ালেখা করছেন তিন বোন।

শফিকুল ইসলাম বলেন, প্রথম শ্রেণি থেকেই এ পর্যন্ত তিন বোন একসঙ্গে পড়াশোনা করছে। বিগত সব পরীক্ষায় মেয়েরা ভালো ফল করেছে। এবারও সন্তোষজনক ফলাফল লাভে তাদের প্রতি আমার ভরসা রয়েছে। তারা যেন উচ্চ শিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে, এটাই আমার চাওয়া।

এ বিষয়ে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ জানান, তিন বোনই মেধাবী শিক্ষার্থী। তারা প্রাথমিক, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আশা করছি, এইচএসসিতেও তারা ভালো রেজাল্ট করবে।


এ সম্পর্কিত আরো খবর