ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৮:০২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরি, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া, পাঁচিল ও দৌলতপুর গ্রামের মাঝ দিয়ে ক্রসবার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তা‌দের স্লোগান 'নদী ভাঙ্গন ঠেকাও, ছোনগাছা ইউনিয়ন বাঁচাও'। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে এই মানববন্ধন করা হয় উপজেলার ভাটপিয়ারী গ্রামের যমুনা নদীপাড়ে। মানববন্ধনে অংশগ্রহন ক‌রে ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন বলেন, ১৯৯৬ সালের পূর্বে ভাঙ্গনরোধে ৪টি বাঁধ নির্মান করা হয়েছিল।

যমুনা নদীতে তা বিলীন হয়ে গেছে। পরবর্তীতে পতিত সরকারের আমলে কোন কার্যক্রম গ্রহন করেনি। ইতিমধ্য দুই হাজার মিটার পর্যন্ত এলাকার কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলী জমি বিলীন হয়ে গেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সময়ে গ্রামবাসির দাবির পরিপ্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হয়। ছোনগাছা ইউনিয়নের যমুনা ভাঙ্গনরোধে ক্রসবার নির্মান করার উদ্যোগ গ্রহন না করলে নদী গর্ভে কয়েকটি গ্রাম একদম বিলীন হয়ে যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।


জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক তার বক্তব্যে বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পাউবো সম্প্রতি কিছু জিওব্যাগ ডাম্পিং করেছে। মূলত তাদের গাফলতির কারনে এই ভাঙন তীব্র হচ্ছে। তারা যদি শুষ্ক মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করতো, তাহলে ভাঙ্গনরোধ অনেকটাই কার্যকর হত। তিনি দা‌বি জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ‌যেন সঠিক পদক্ষেপ নেয়।

এ মানববন্ধনে স্থানীয় মোখলেছুর রহমান মুকুল, মটিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদশা আলম, হোসাইন আহম্মেদ সোহাগ, নাসিম রেজা, শামীম রেজা, শহিদুল ইসলামসহ অন্তত আট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর