ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

যে কোনো সময় সৌদিতে ৫০ জনের শিরশ্ছেদ করা হবে


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ১০:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে। তারা আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে বলেছেন, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহার পর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।

মিডেল ইস্ট আই এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা পেয়েছে। যার মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জন সোমালিয়ার নাগরিক। এদের মধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল। সূত্র: মিডেল ইস্ট আই

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর