ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ?

ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:২২ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর  কটিয়াদী বাজার বণিক সমিতির  নির্বাচন  শনিবার(২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে ।  অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে কটিয়াদী সরকারি হাই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে  ভোটগ্রহণ সম্পন্ন  হয়। এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১৬১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৩৩৯ জন।  অপদত্ত ও বাতিল  ২৭৯ টি।

মোঃ ইলিয়াস মিয়া (আনারস ) প্রতীকে ৬৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (তালাচাবি) প্রতীকে পেয়ছেন ৫৩৪ ভোট । সহ-সভাপতি আজিজুল হক শাজাহান (মোমবাতি) ৮৫১ ভোট তার নিকটতম হাবিবুর রহমান (কবুতর) ২৩৪  ভোট। সাধারণ সম্পাদক  পদে  জিল্লুর রহমান  (মোটরসাইকেল ) প্রতীকে ৫৮৪ ভোট পেয়েছেন।তার নিকতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান  সোহেল (দোয়াত কলম)  ৫৩০ ভোট পেয়েছে।

 

সহ -সাধারণ  সম্পাদক - জাহাঙ্গীর আলম জনি (মাছ), সাংগঠনিক সম্পাদক- শাহজাহান  কবির (মোরগ), দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ (টেবিল ফ্যান),  কোষাধাক্ষ- সুজন সাহা বংশি ( চায়ের কাপ).ক্রীড়া ও  সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন (হারমোনিয়াম)। সদস্য পদে  আশরাফ উদ্দিন (প্রজাপতি), আলমগীর (চশমা), মোতাহের হোসেন (বালতি), সোহেল খান (ডাব).জোবের আলম শরীফ (ঘোড়া), মনির হোসেন (ডালিম) আফজাল হোসাইন  (কলস) নির্বাচিত হয়েছেন।

 

ভোটাররা  জানান, কটিয়াদী  বাজার বণিক সমিতির  নির্বাচন যেকোন জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে কটিয়াদী বাজারের ব্যবসায়ীরা মহা খুশি। কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল  ইসলাম নির্বাচন বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।

 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম  শনিবার  দিবাগত  রাত ১০টার সময় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন  প্রিজাইডিং অফিসার ও কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর