ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পুরস্কারে ভূষিত হলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ১০:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধ চলার সময় গত ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবিতে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় সেখানে লাইভ অনুষ্ঠান করছিলেন উপস্থাপিকা সাহার এমামি। ইসরায়েলি হামলার পর এ টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবার ফিরে আসে টিভি চ্যানেলটি। যেখানে তিনি খবর পরিবেশন করেন।

দেশটির এই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ ‘সিমন বলিভার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মাদুরো। উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি। মাদুরো বলেছেন, ইসরায়েল প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। সেখানে পশ্চিমারা এগুলো সহ্য করছে। সূত্র: ইরান প্রেস নিউজ এজেন্সি

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর