ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক হারুন গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৯:৫০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন আর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সুন্দরবন টেক্সটাইল মিলস সিবিএ'র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিত।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শেখ হারুন আর রশিদের মেয়ে নুশরাত রশীদ তন্বী জানান, তার বাবা একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল বলে আমাদের জানা নেই। ৫ আগস্টের পরও তিনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। তিনি হার্টের রোগে ভুগছেন। গত ১০ মাস তার চলাচল বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি তার বাবার মুক্তির দাবি জানান। #

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর