ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভালুকায় নাসির গ্রুপের নতুন কারখানার উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৪:০৯ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় আধুনিক শিল্প নগরীর রূপকার হিসেবে খ্যাত হাজী শহীদুল ইসলাম শহীদ এর উদ্যোগে আরও একটি নতুন শিল্প কারখানার যাত্রা শুরু হয়েছে। বুধবার ( জুলাই) দুপুরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নাসির কোয়ালিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হাজী শহীদুল ইসলাম শহীদ।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর এক প্রতিক্রিয়ায় হাজী শহীদ বলেন, “ভালুকাকে দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। এই কারখানাটি এলাকার কয়েক হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।


উল্লেখ্য, হাজী শহীদুল ইসলামের নেতৃত্ব পরিকল্পনায় ভালুকার প্রায় প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা। মানবিক উন্নয়নমুখী এই উদ্যোক্তা দীর্ঘদিন ধরেই ভালুকার আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


স্থানীয়রা জানান, নাসির গ্রুপের নতুন এই প্রতিষ্ঠানের ফলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে এতে করে ভরাডোবা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর