ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভৈরবে ৬০০ কেজি ভেজাল মসলা ধ্বংস ও জরিমানা


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে হলুদের গুঁড়ার সঙ্গে ধানের তুষ ও চালের গুড়া মিশিয়ে ভেজাল মসলা উৎপাদনের সময় ৬০০কেজি গুঁড়া মশলা ও ভাঙ্গানোর মেশিন (মোটর) জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ভেজাল মশলা মেঘনা নদীতে ফেলে ধ্বংস করা হয়।

১ জুলাই, মঙ্গলবার রাতে শহরের ভৈরব বাজারের গোপাল জিউর মন্দির সংলগ্ন গণি মিয়ার গলিতে রবিন মিয়ার মশলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও  ভৈরব থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, অভিযোগ পেয়ে মশলা কারখানায় অভিযান চালিয়ে ২৪ বস্তা (৬০০ কেজি) ভেজাল হলুদ গুঁড়া ও মোটর জব্দ করি। এবং কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করি। এ অভিযান খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি ম্যাসেজ। তারা যেন শিক্ষা নেয় এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন থেকে বিরত থাকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর