ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়ায় চিহ্নিত নারী মাদক কারবারি সাহেদা বেগম (৫৫) কে ৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তাার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকালে উপজেলা কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সাহেদা বেগম ঢাকা মিরপুর ডিএমপি রশিদার বস্তির মৃত হুমায়ুন কবিরে স্ত্রী।

কচুয়া থানার উপ-পরিদর্শক এসআই মিন্টু কুমার ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে  শ্রীরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি সাহেদা বেগমকে আটক করি। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে কোর্টে সোর্পদ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর