ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নাটোরে শারীরিক সম্পর্কে বিয়ের দাবি করায় চুল কর্তন


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৮:০৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় যুবক-যুবতীর মধ্যে বছর ধরে চলছিল প্রেম। এর মধ্যে বেশ কয়েকবার তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। এরপর ওই নারী বিয়ের দাবি করায় ওই যুবক তাকে চুল কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ভুক্তভেগী নারী মামলা করেছেন। অভিযুক্ত ওই প্রেমিকের নাম নাদিম আলী (৩০) সে ওই উপজেলার ডহরশৈলা গ্রামের হাসেম আলীর ছেলে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই নারীর দাবি, নাদিম তার মধ্যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় নাদিম। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে গত ৩০ জুন ওই নারীকে আটকে কাঁচি দিয়ে তার মাথার চুল এলোমেলো করে কেটে দেয় নাদিম।

তবে অভিযুক্ত নাদিম আলী ওই অভিযোগ অস্বীকার করে জানান, ভিত্তিহীন অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারী। লালপুর থানার ওসি মমিনুজ্জামান শনিবার বিকালে বলেন, ওই ঘটনায় নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর