ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বিমানবাহিনীর বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনল ভারত


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৯:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটের ভাদোরদা থেকে প্রায় ২০০ জনকে দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। ভাদোরদা থেকে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমানবাহিনী । ‘বাকি আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি। যার মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

 

তিনি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে লোকগুলাকে তোলা হয়। তাদের প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে কড়া নিরাপত্তায় আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং পশ্চিমবঙ্গে আনা হয়েছে।

 

তিনি বলেছেন, দুই মাস আগে গুজরাটে ধরপাকড় শুরু হয়। এরপর এসব মানুষকে আটক করা হয়। তাদের রাখা হয় একটি অস্থায়ী কেন্দ্রে। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর