ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন

সাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিন


  • আপলোড সময় : সোমবার ০৭ জুলাই, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন সাংবাদিকরা। সোমবার ( জুলাই) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন। সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটির নেতা মো. আবু নাসের সাঈদ। মামলায় ৩৭ জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর হত্যাচেষ্টার মতো ফৌজদারি ধারা (১৪৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড) প্রয়োগ করা হয়েছে।

আদালতে সাংবাদিকদের পক্ষে জামিনের পক্ষে সওয়াল করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামালসহ অর্ধশতাধিক   সিনিয়র আইনজীবী। জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের উপর সংঘটিত হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেছেন আবু সাঈদ। তারা আরও বলেন, যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি, এটি ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার কমিটির আবু সাঈদ আব্দুল বারীর নির্দেশে সাংবাদিকদের উপর হামলা চালায় বহিরাগতরা। এতে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। ঘটনায় দুটি পৃথক মামলা হয়। একটি সাংবাদিকদের পক্ষ থেকে এবং অপরটি আবু সাঈদের পক্ষ থেকে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর